ঢাকাThursday , 22 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে পানি সম্পদ মন্ত্রণালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম

Link Copied!

চলমান বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর-০১৩১৮২৩৪৫৬০ আজ পানি সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞাপ্তিতে একথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনিটরিং করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: রবিউল আলম (মোবাইল: ০১৯৯২৪৩৯৩৪৭)। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ চলমান বন্যা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডে স্থাপিত কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এ বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করে সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন পেশ করবেন।