ঢাকাWednesday , 21 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডির বহুতল ভবনের আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Link Copied!

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বুধবার বেলা ১১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ধানমন্ডি, পলাশী ও সদর দফতর থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধানমন্ডি এলাকার ৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসার ১২ তলা ভবনের ৮ তলায় আগুন লেগেছে। ভবন থেকে আটকে পড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।