ঢাকাTuesday , 20 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের কর্মচারীদের কাজে যোগদান: রবিবার থেকে মেট্রোরেল চালু

Link Copied!

মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগদান করেছেন। আগামী রবিবার থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক ঢাকার প্রেসক্লাবস্থ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মহোদয় মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান। পাশাপাশি সচিব মহোদয় এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।