ঢাকাSunday , 18 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিথিলা, রুমা ও অপর্ণার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Link Copied!

বিদেশে বাংলাদেশের চার মিশনের চার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চুক্তি বাতিল হওয়া চারজন হলেন- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের দুই কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা (সাংবাদিক মিথিলা ফারজানা) ও অপর্ণা রাণী পাল এবং কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগের হিড়িকের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল হচ্ছে। এ ছাড়া চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ ১২ জনকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।