ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ কোটি মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

Link Copied!

Gazipur-গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে ৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে এ মূর্তি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মামুন, এখলাছ মল্লিক ও আতাহার আলী।
পুলিশ জানায়, টঙ্গীর দত্তপাড়া এলাকায় লেদু মোল্লা রোডের একটি বাসায় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি লুকিয়ে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা গত শনিবার গভীর রাতে ওই বাসায় অভিযান চালায়। পরে বাসায় তল্লাশি চালিয়ে ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়।
মূর্তিটির বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উদ্ধারকৃত মূর্তিসহ আটককৃতদের টঙ্গী থানায় সোপর্দ এবং মামলা দায়ের করা হয়।