ঢাকাSunday , 18 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাবি না মানলে কর্মবিরতির হুমকি বিমানের কেবিন ক্রুদের

Link Copied!

ফ্লাইট সার্ভিসে সব চুক্তি ভিত্তিক কেবিন ক্রুদের চাকরি অনতিবিলম্বে স্থায়ী করা ও পেনশন সুবিধার আওতায় আনাসহ ২০ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়ন।
রোববার (১৮ আগস্ট) বিমানের প্রশাসনিক ভবনে এই অনশন শেষে তারা দাবিসমূহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালকের (কাস্টমার সার্ভিসেস) কাছে পেশ করে। এই দাবি না মানা হলে তারা কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেয়। বিমান কেবিন ক্রু ইউনিয়ন সভাপতি ফিরোজ মিয়া আবীর ও মোহাম্মদ শামীম আক্তার (লোটাস) লিখিত ২০ দফা দাবি বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পেশ করেন। তাদের অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে; কোভিডকালীন সময়ে ক্রুদের সব রকম কেটে নেওয়া ও স্থগিত করা ভাতাসমূহ পুনর্বহাল করা, নতুন নিয়োগ পাওয়া ৪৬ এ ও বি ক্রুদের বেতন/ভাতার বৈষম্য দূর করা ও সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা, কেবিন ক্রুদের সঠিক সময় উপযোগী ক্যারিয়ার প্ল্যান প্রণয়ন ও তা ওএন্ডএমে অন্তর্ভুক্ত করা, তাদের বর্তমান ভাতা তিন মাস পর পর রিভিউর প্রশাসনিক আদেশ বাতিল করে শতভাগ ডলারে প্রদানের জন্য নতুন প্রশাসনিক আদেশের ব্যবস্থা করা, ক্রু কমপ্লিমেন্টের ব্যবস্থা করা ও তা বাস্তবায়ন করা।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম ভূঞাকে গত ১৫ আগস্ট বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। বিমানের প্রধান নির্বাহী পদে সরকার এখনো কাউকে নিয়োগ দেয়নি।