ঢাকাSunday , 18 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণশুনানি ছাড়া বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে না: জ্বালানি উপদেষ্টা

Link Copied!

 নির্বাহী আদেশে আর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হবে না। দাম সমন্বয় করতে হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার  সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোববার দুপুর ২টায় প্রথম সচিবালয়ে আসেন। তিনি আরও বলেন, পরিস্থিতি জটিল না হলে দাম বাড়ানো হবে না। আমরা চাই দাম সহনীয় রাখতে। আমরা চেষ্টা করবো জনপ্রত্যাশা পূরণ করতে। বিশেষ বিধান আইনে আর নতুন কোন প্রকল্প নেয়া হবে না। যে সব প্রকল্প চুক্তির প্রক্রিয়ায় রয়েছে, সেগুলো বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম উপস্থিত ছিলেন।