ঢাকাSunday , 1 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারখানায় আগুন আতঙ্ক, আহত ৩০

Link Copied!

শ্রমিক-বিক্ষোভ

শ্রমিক-বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় হামিম গ্রুপের একটি গ্রুপের পোশাক কারখানায় আগুন আতঙ্কে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।
রোববার বেলা ১১টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকার নেক্সট কালেকশন নামক একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
শ্রমিক ও পুলিশ জানায়, আশুলিয়ার হামিম গ্রুপের নেক্সট কালেকশন নামের একটি পোশাক কারখানার ৩য় তলায় মেশিনে থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই এ খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে থাকে। এসময় পদদলিত হয়ে কারখানার প্রায় ৩০ শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে শেফালী (২২), পারভিন আক্তার (১৯), সুমাইয়াসহ (২১) চারজনের অবস্থা গুরুত্বর। পরে কারখানার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে কারখানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা ইসমাঈল হোসেন বলেন, ‘কারখানার একটি মেশিন থেকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে শ্রমিকরা তাড়াহুড়া করে নামতে গিয়ে পদদলিত হয়ে আহত হন।’
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।’