ঢাকাSaturday , 17 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর জিগাতলায় গুলিবিদ্ধ হওয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রিয়াজ (২৩)। শনিবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থা বেগতিক থাকায় তাকে হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হলো। নিহতের ভাই হাসান রাসেল জানান, আমার ভাই বরিশালের মুলাদী সরকারি কলেজের ডিগ্রি পরীক্ষার্থী ছিল। বর্তমানে জিগাতলা এলাকায় আমার বোন তন্নী আক্তারের বাসায় থাকতো। ঘটনার দিন দুপুর সাড়ে বারোটার দিকে বাসা থেকে রিয়াজ বের হয়ে জিগাতলা এলাকায় যাওয়া মাত্রই গুলিবিদ্ধ হয়।
পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে এনে আইসিইউ’তে ভর্তি করা হয়। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার মোল্লারহাট গ্রামে। বাবার নাম মাহমুদুল্লাহ হক। আমরা চার ভাইয়ের মধ্যে রিয়াজ সবার ছোট ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।