রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। চুক্তিতে তাকে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ভিন্ন এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল করা হচ্ছে। এরই অংশ হিসেবে এবার বাসসের শীর্ষ পদেও পরিবর্তন করা হলো।

