ঢাকাSaturday , 28 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জ প্রতিনিধি : শহরের গলাচিপা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিাবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা আনন্দ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১১-০০৪৬) অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
বাসের হেলপার ভুট্টো মিয়া জানান, বাসে কয়েকজন যাত্রী ছিলেন। বাসটি ঢাকা যাওয়ার পথে গলাচিপা মোড়ের সামনে আসলে ৭-৮ জন যুবক হঠাৎ লাঠিসোটা নিয়ে বাসটি ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসের বেশীরভাগ অংশই পুড়ে যায়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।