ঢাকাMonday , 12 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করতে হাইকোর্টের নির্দেশ

Link Copied!

দেশের সড়ক-মহাসড়ক, ফ্লাইওভার, টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করা কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। আইনজীবী মনির উদ্দিন জানান, অ্যাম্বুলেন্স থেকে টোল বা ফি আদায় না করতে গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ -বিআইডব্লিটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএ’র চেয়ারম্যান বরাবরে আবেদন করেন তিনি। আবেদনের পর কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট দায়ের করেন তিনি।