ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন।
শনিবার বিকেল ৫টায় জেলা শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা শহরের রামরাইল এলাকার সিএনজি অটোরিকশাচালক মো. শিপন মিয়া, আখাউড়া উপজেলার বাসিন্দা ইদ্রিস মিয়া ও শহরের আমিনপুরের বাসিন্দা সজীব (২৫)। বাকি নিহত একজন ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের ভাদুঘর এলাকায় সিএনজি চালিত যাত্রীবাহী আটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে গুরুতর আহত হয় ছয় জন। এলাকাবাসী তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে সজীব মারা যান। আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবুল কাশেম তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

