ঢাকাSaturday , 10 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

Link Copied!

সারাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে টাঙ্গাইলে মানবন্ধন কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, সাধারণ সম্পাদক রঞ্জিত সরকার, হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক গৌতম কর্মকার, সদস্য সচিব বিধান কৃষ্ণ পাল, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি শোভন সরকার, সাধারণ সম্পাদক পল্লব সাহা প্রমুখ।
পরে তারা বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।