ঢাকাSunday , 14 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদকের হাট বাগেরহাটের খানজাহান আলী কলেজ ক্যাম্পাস’ শীর্ষক সংবাদের প্রতিবা

Link Copied!

৭ জুলাই ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পাঞ্জেরী পত্রিকায় “মাদকের হাট বাগেরহাটের খান জাহান আলী কলেজ ক্যাম্পাস” শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তাজবিউল হাসান রিজভী, আলামিন সর্দার রুবেল, শেখ তাইন, রাকিব হোসেন মুন্না। উক্ত সংবাদে তাদেরকে মাদক কারবারি এবং মাদক সেবক হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং কোন ভাবেই তাদের রোধ করা সম্ভব হচ্ছে না বলে পত্রিকায় উল্লেখ করা হয়েছে। প্রতিবাদলিপিতে তারা এসব অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আদৌ জড়িত নয় মর্মে দাবি করে।
তারা বলেন, “এসব ঘটনার সাথে আমরা কেউই জড়িত নই। আমরা সবাই বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। ঐতিহ্যবাহী খান জাহান আলী কলেজের ছাত্র-ছাত্রীদের অধিকার আদায় এবং স্বার্থ রক্ষার বিষয়ে কলেজের শিক্ষকদের সাথে মনোমালিন্য রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড দুর্বল করার জন্যই মূলত এই ষড়যন্ত্র। ছাত্রলীগকে কলেজ থেকে বিতাড়িত করার জন্যই মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় এই সংবাদ পরিবেশন করা হয়েছে।”
তারা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।