ঢাকাWednesday , 3 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় অস্ত্রসহ আরসার ৩ সদস্য গ্রেফতার

Link Copied!

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র-গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
আজ বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব ১৫র অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে মঙ্গলবার উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৫-এর অধিনায়ক জানান, মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল উখিয়ার পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুল কামালকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল এবং তার আরেক সহযোগী ও বডি গার্ড আনসার উল্লাহকে গ্রেফতার করা হয়।

 কাছ থেকে একটি বিদেশি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি এবং ৭ রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র সঙ্গে সংশ্লিষ্ট থেকে খুন ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।