ঢাকাWednesday , 3 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চান্দগাঁও থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা হাজত থেকে জুয়েল নামের এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে হাজতে রাখা হয়েছিল।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে জুয়েল নিজের পরনের জামা ভেন্টিলেটরের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।
জুয়েল (২৬) চান্দগাঁও খেজুরতলা এলাকার বাসিন্দা। তাকে একটি ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছিল।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, ‘মঙ্গলবার রাতে আসামি মো. জুয়েলকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। বুধবার সকালে তিনি নিজের পরনের শার্ট খুলে হাজতের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজ দেখে তা জানা গেছে।’
এদিকে, নিহত জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। এরইমধ্যে তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেন।
নিহতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’