ঢাকাWednesday , 3 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় পাঁচ রাস্তার মোড়ে গত ২৭ জুন রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৭ ব্যবসায়ীদের মাঝে ২ লাখ ৮ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২ জুলাই) বিকেলে রায়েন্দা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামন বাবুল তালুকদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি ও খায়রুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ব্যবসায়ী আঃ রহমান , ইব্রাহিম তালুকদার, দ্বীপক শাহ সহ, জালাল আহম্মেদ রুমী, মিরাজ সহ ২৭ জন ব্যবসায়ীদের মধ্যে ২ লক্ষ ৮ হাজার টাকা বিতরণ করা হয়।
শরণখোলা, বাগেরহাট।