ঢাকাTuesday , 2 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে প্রাইভেটকার ট্রাকের ধাক্কায় স্ত্রী-স্বামী নিহত

Link Copied!

সিলেটে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় স্ত্রী ও স্বামী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজারের জুড়ি উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)।
এ দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া জানান, সিলেটগামী একটি প্রাইভেটকারকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।