ঢাকাTuesday , 2 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

Link Copied!

সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রীন লাইন সার্ভিসের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় পৌঁছামাত্র সিলেটগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এর ১ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।