ঢাকাTuesday , 2 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও সংঘর্ষে নিহত ১

Link Copied!

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সংঘর্ষে মো. সলিম নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন নৈশপ্রহরী।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-এ ঘটনাটি ঘটে।
নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে এবং গুরুতর আহত দুইজন হলেন- একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস ও আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় গভীররাতে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ঘটনাস্থল থেকে একজন নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরও দুই নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।