ঢাকাTuesday , 2 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুরমা নদীতে স্রোতের কবলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৩ জন নিখোঁজ

Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে স্রোতের কবলে নৌকাডুবে নারী ও শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে।
মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ৩ জনের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগমের শিশু সন্তানসহ ৪ জনকে উদ্ধার করা হলেও তিনিসহ এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ছোট নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ ৭ জন আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন।
তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ ৪ জনকে উদ্ধার করা হলেও মানসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), নৌকার মাঝি জমির আলী (৪০) ও গুলো বিবি (৭৫) নিখোঁজ রয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান জানান, নৌকাডুবিতে এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। শিশুসহ জীবিত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।