চট্টগ্রাম মহানগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় মো. রাশেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ফ্লাইওভারের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপির পাঁচলাইশ থানার উপ পরিদর্শক নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. রাশেদ (৩২) বন্দর থানাধীন নিউমুরিং বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ লালখান বাজার থেকে শুলকবহর এলাকার দিকে নামার সময় হঠাৎ ছিটকে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

