ঢাকাTuesday , 2 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসাইলে ৫১টি অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

Link Copied!

টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা মৎস্য অফিস।
সোমবার (১লা জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এর নেতৃত্বে বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ টি অবৈধ চায়না জাল আটক করে জনতার সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সহ বাসাইল থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী বৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।