ঢাকাMonday , 1 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে নতুন এসিল্যান্ড স্বরূপ মুহুরীর যোগদান

Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার, ভূমি ( এসিল্যান্ড) হিসাবে যোগদান করেছেন স্বরূপ মুহুরী। তিনি বিসিএস( প্রশাসন) ৩৮ তম ব্যাচের কর্মকর্তা। সোমবার (১ জুলাই) তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এসিল্যান্ড মো. মহিউদ্দিনের নিকট হতে এ দায়িত্বভার গ্রহণ করেন।
পরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও মো. মহিউদ্দিন। নতুন যোগদানকৃত এসিল্যান্ড স্বরূপ মুহুরী এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এসিল্যান্ড স্বরূপ মুহুরীর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুড়ি ইউনিয়নের জামুয়াইন গ্রামে।