ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণে অভিজিতের মৃত্যু

Link Copied!

Ovijitনিজস্ব প্রতিবেদক : মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ হয়ে ব্লগার অভিজিৎ রায়ের মুত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।
শুক্রবার দুপুর ১টায় অভিজিতের সম্পূর্ণ ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সোহেল মাহমুদ জানান, অভিজিতের মাথায় ধারালো অস্ত্রের তিনটি গুরুতর জখম ছিল। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মাথা ছাড়াও তার পিঠে, ঘারে ও কপালের ডান পাশে একটি করে জখম ছিল।
এদিকে ময়নাতদন্তের পর অভিজিতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আত্মীয়-স্বজন দেশের বাইরে অবস্থান করায় নিহত অভিজিৎ রায়ের মরদেহটি কিছুদিন এখানেই রাখা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।