ঢাকাMonday , 1 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বজ্রপাতে নিহত ৩

Link Copied!

নড়াইল জেলায় গতরাতে বজ্রপাতে ৩ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। রোববার মধ্যরাতে সদর উপজেলার রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে। নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মল (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত মল একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানাগেছে, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তাঁরা। বিভিন্ন এলাকা ঘুরে ৩ দিন আগে তাঁরা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে ৪ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। অন্যজন আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিল। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাঁদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুর রহমান বলেন, মাঠের মধ্যে ৪ জন ছিলেন। তারা শুকর চরাতেন। গভীররাতে বজ্রসহ বৃষ্টি হলে। বজ্রপাতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত ১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।