ঢাকাMonday , 1 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

কক্সবাজারের টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।
সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা লেদা বুচিংগ্যা এলাকার একটি লবণের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, লবণের মাঠে মাটির নিচে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনী জানান, হ্নীলায় লবণের মাঠে মাটির নিচে চাপা দেওয়া এক ব্যক্তির হাত দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি জানান, ওই যুবকের পরনে ছিল কালো রঙের প্যান্ট এবং শার্ট। নিহতের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ মাটির নিচে চাপা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।