ঢাকাFriday , 27 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Link Copied!

BSFকুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশাকোটাল সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টায় সীমান্তের ৯৩৪ আন্তর্জাতিক সীমানা পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটেছে। নিহত শ্যামল চন্দ্র নাওডাঙ্গা গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৬টায় সীমান্তের ৯৩৪ আন্তর্জাতিক সীমানা পিলারের সন্নিকটে শ্যামল চন্দ্র (৩৫) গরু আনতে যায়। এসময় ভারতের বসকোটাল বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন শ্যামল চন্দ্র।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।