ঢাকাSunday , 30 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে মোটরসাইকেল যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায়ে জুয়েল মিয়া নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।
রোববার ( ৩০জুন ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।
মৃতুদণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া (২৮) রূপগঞ্জের ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত জুয়েল আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ রকিব বলেন, রূপগঞ্জের নগরপাড়া এলাকার সিরাজ ভূঁইয়ার মেয়ে সুমি আক্তারকে ইছাখালি এলাকার মারফত আলীর ছেলে জুয়েল মিয়া বিয়ে করেন। বিয়ের পর প্রথমে সুমির পরিবার থেকে ৯০ হাজার টাকা যৌতুক নেয় জুয়েল। পরে আবার ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১ টি মোটরসাইকেল যৌতুক দাবি করে।
তিনি আরও বলেন, সুমি আক্তার এর প্রতিবাদ করলে তাকে মারধর করে। এরপর ২০১৭ সালের ১৭ জুন সন্ধ্যায় শ্বাসরোধ করে সুমিকে হত্যা করে। এই ঘটনায় সুমির বাবা সিরাজ ভূঁইয়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিয়ে রায় ঘোষণা করেন।