ঢাকাSunday , 30 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে অটোরিকশার সংঘর্ষে বোনের মৃত্যুর পর ছোট ভাইয়ের মৃত্যু

Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ২ অটোরিকশার মধ্যে সংঘর্ষে জুথী খাতুন নামের এক প্রসুতির মৃত্যুর ৮ ঘণ্টা পর মারা গেল দুর্ঘটনায় আহত ছোট ভাই জিহাদ হোসেন (১৭)। শনিবার রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জুথী খাতুন ও জিহাদ হোসেন উপজেলার শিমলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে-মেয়ে। কয়েক ঘণ্টার ব্যবধানে ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জুথী খাতুন ও জিহাদ হোসেন চাচা বেলাল উদ্দিন বলেন, ৪ দিন আগে ভাতিজি জুথী খাতুন নন্দীগ্রামের হেলথ কেয়ার ক্লিনিকে কন্যা সন্তান প্রসব করে। শনিবার বিকেলে ক্লিনিক থেকে জুথী খাতুন সন্তানসহ তার মা জেসমিন (৪৫) ও ছোট ভাই জিহাদকে (১৭) নিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নন্দীগ্রাম থেকে গ্রামের বাড়ি ফিরছিল। পথিমধ্যে দলগাছা এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইটি অটোরিকশাই উল্টে যায়। আর আমার ভাবি, ভাতিজি ও ভাতিজা গুরুতর আহত হয়। আর ভাতিজির তিন দিনের মেয়ে অক্ষত ছিলো।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুথী খাতুনকে মৃত ঘোষণা করেন। আর ভাতিজা জিহাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যায়। আমার ভাবি ও নাতনী ভালো আছে। আমার ভাতিজি জুথী খাতুনের বেশকিছু দিন আগে শেরপুর উপজেলার বংশার গ্রামে বিয়ে হয়েছিল। বাচ্চা প্রসবের জন্য এখানে আনা হয়েছিল।
নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল বলেন, ৪ দিনের সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।