ঢাকাSunday , 30 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে ‘কুপিয়ে হত্যা’, স্বামী আটক

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিরিন বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাইনুল ইসলাম মনিরুলের বিরুদ্ধে। এ ঘটনায় মাইনুল ইসলামকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ জুন) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ডাকনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, পারিবারিক কলহের জেরে শনিবার গভীর রাতে স্বামী মাইনুল ইসলাম তার স্ত্রী শিরিন বেগমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয়রা ছুটে এসে শিরিনকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে শিরিন বেগমের মৃত্যু হয়।
এদিকে শিরিনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা মাইনুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে রয়েছে এবং ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।