ঢাকাSunday , 30 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকাকে বন্ধক রেখে পেট্রোল নিয়ে পালিয়েছে প্রেমিক

Link Copied!

ফিলিং ষ্টেশনে কিশোরী প্রেমিকাকে বন্ধক রেখে পেট্রোল নিয়ে পালিয়েছে প্রেমিক। ঘটনাটি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় কিশোরীর পিতা স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার একটি ফিলিং স্টেশনে। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) বুধবার বেলা ১২ টার সময় স্কুলে ব্যাগ রেখে বাছাড়েরহুলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে বখাটে নাজমুল ইসলাম সজিব (১৮) এর সাথে তার ভাড়া করা একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। ভাগা বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে সজীব পার্শ্ববর্তী ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে পেট্রোল নেয়। তার কাছে টাকা না থাকায় সে তার প্রেমিকা ওই ছাত্রীকে পাম্পে জিম্মায় রেখে টাকা নিতে বাড়ীতে চলে আসে। পরে বাড়ি থেকে টাকা নিলেও সে জিম্মায় রাখা প্রেমিকাকে ফিরিয়ে আনতে যায়নি।
বিদ্যালয় থেকে নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকেন কন্যার বাবা মল্লিক আসাদুজ্জামান। বিকেলে খোঁজ পাওয়া যায় তার কন্যা ভাগা ফিলিং স্টেশনে জিম্মায় রয়েছে। খবর পেয়ে ফিলিং স্টেশনে গিয়ে টাকা পরিশোধ করে কন্যাকে ছাড়িয়ে নিয়ে আসেন। পরবর্তীতে সজীবের অভিভাবকের সাথে বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করাকালীন তারা কন্যার বাবা মল্লিক আসাদুজ্জামানকে লাথি চড় কিল ঘুষি মেরে আহত করে। শনিবার (২৯ জুন) কিশোরীর পিতা বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, বখাটে নাজমুল ইসলাম সজীব, মল্লিক মনিরুল ইসলাম, ফয়সাল মল্লিকদের বিরুদ্ধে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার বিষয় জানতে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও সাংবাদিকদের সাথে তারা কোন কথা বলতে রাজি হননি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।