চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইট বহনকারী ট্রলিচাপায় মুন্না হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খাসকররা বাজারের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মুন্না হোসেন খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের নাসির মন্ডলের ছেলে।
খাসকররা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিল্টন প্রামাণিক বলেন, মুন্না মোটরসাইকেল করে বাড়ি ফেরার সময় খাসকররা বাজারের সামনে ইট বহনকারী ট্রলিচাপায় ঘটনাস্থলেই নিহত হন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গণি মিয়া বলেন, ট্রলিটি ফেলে চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

