সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোরসালিন ইসলাম (২০) নামে চালকের হেলপার নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।শনিবার (২৯ জুন) সকাল দিকে সিরাজগঞ্জের সলংগা থানার হরিনচড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। মোরসালিন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীতে যাচ্ছিল। ট্রাকটি হরিনচড়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

