ঢাকাSaturday , 29 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাইখালীতে বন বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের উদ্যোগে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সভা হয়েছে। শনিবারর(২৯জুন) সকাল ১১টায় কারিগর পাড়া ৫ নং ওয়ার্ডের ই আর টি (এ্যানিম্যাল রেসপন্স টিম) কমিটির সাথে রেঞ্জ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।প্রধান অতিথি বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে আমাদেরকে আন্তরিক হতে হবে। হাতির আবাসস্থল যাতে ধ্বংস না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।হাতি খাবার না পেয়ে লোকালয় এসে হানা দিচ্ছে।তাই আমাদেরকে হাতির খাবারের ব্যবস্থা করতে হবে এবং হাতিকে কোন রকম উত্ত্যক্ত করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলামসহ ইআরটি কমিটির লোকজন।