ঢাকাFriday , 28 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নৌকা ডুবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

Link Copied!

বাগেরহাটের মোংলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ জেলে মহিদুল শেখের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বেলা ১১টায় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহিদুল মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ. রশিদ শেখের ছেলে।
এর আগে বৃহস্পতিবার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় নৌকা নিয়ে মাছ ধরছিলেন মহিদুল ও তারিকুল। সেময় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে তাদের নৌকার দড়ি পেঁচিয়ে গেলে নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকায় থাকা জেলে তারিকুল পাড়ে উঠতে সক্ষম হলেও মুহিদুল আর পাড়ে উঠতে পারেননি।
মোংলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম বলেন, নিহতের ভাই মহিদুলের লাশের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট পাঠানো হয়েছে। আইনানগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।