ঢাকাFriday , 28 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতাসহ দুজন নিহত

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল ফাটিয়ে ও গুলি করে জেলা পরিষদের সদস্য আব্দুস সালামসহ ২ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে রানীহাটি কলেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মো. এত্তাজ আলীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহত অপরজন রানিহাটি-ফতেপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মতিন। তিনি রানিহাটি ফতেপুর গ্রামের মান্নান আলীর ছেলে ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানায়, রানীহাটি কলেজের সামনে থাকা আশ্রয়ণ প্রকল্পের কাছে বসে ছিলেন আব্দুস সালামসহ তার সঙ্গীরা। দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালায়। দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সালাম। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় মতিন আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় মতিনের বড় ভাই মো. টিটু আলী গুলিবিদ্ধ হন।
জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯টায় মতিন আলীকে এখানে নিয়ে আসা হয়। এ সময় তার মাথা ও পা গুলিবিদ্ধ ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।