লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সামছুল হক (৩৫) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তরবালা পাড়া এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির উঠানে বাঁশের টুকরো সরানোর সময় এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া লাইন সামছুল হকের শরীরে ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

