ঢাকাFriday , 28 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে মাদক সম্রাজ্ঞী ফুলবানু গ্রেফতার

Link Copied!

রাঙামাটির কাপ্তাই নতুনবাজার হতে আলোচিত মাদক সম্রাজ্ঞী ফুলবানু বেগম (৫০) গাঁজাসহ গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় মাদকসহ আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কাপ্তাই ৪নং ইউপি এলাকার ৫নং ওয়ার্ড নতুনবাজার হতে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার করে। ফুলবানু নতুনবাজার ঢাকাইয়া কলোনির বাসিন্দা শামসুল আলমের স্ত্রী।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, আলোচিত মাদক কারবারী ফুলবানুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।