রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ আয়োজনে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাটি অনুুষ্ঠিত হয়। কাপ্তাই থানার উপ-পরিদর্শক স্বরুপ কান্তি পালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং ওয়াগ্গা ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং ওয়াগ্গা ইউনিয়ন ও সাবেক মহিলা সদস্য মিনুপ্রু মারমা। সভায় ওসি আবুল কালাম বলেন, মাদক মুক্ত সমাজ ও উপজেলা গড়তে চাই। মাদক বহন ও সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। রাত ১০টার পর সড়কে দাঁড়িয়ে আড্ডা বা মাদক সেবন অবস্থায় পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কাপ্তাই থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

