ঢাকাThursday , 27 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় কয়েদি পালানোর ঘটনায় ৩ কারারক্ষী বরখাস্ত

Link Copied!

বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ জন কারারক্ষীকে ঘটনার দিন সাময়িক বরখাস্ত এবং কয়েকজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘তিনি এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা শুনেছেন। এটি তার বিষয় নয়। বিষয়টি কারা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।’
এ ব্যাপারে জেল সুপার মনির হোসেনের সঙ্গে যেগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেলা কারাগারের জাফলং কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যান ৪ আসামি। পরে তাদেরকে চেলোপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ কর্তৃপক্ষ।