জয়পুরহাটে বান্ধবী যুথীর মোটরসাইকেলে কলেজে যাওয়া পথে পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক যুথি সুলতানা (২২) নিহত হয়েছে। আহত মরিয়রকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে জয়পুরহাট সদরে মঙ্গলবাড়ী ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুথী মঙ্গলবাড়ী এলাকার ঈশ্বর পুর গ্রামের এন্তাজুলের মেয়ে। সে স্থানীয় এনজিও কর্মী। এই ঘটনায় নিহত মরিয়ম সে নার্সিং ইনস্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, নিহত যুথী মরিয়মকে নিয়ে তার আজ প্রথম ক্লাসের উদ্দেশ্যে মঙ্গলবাড়ীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাটে আসছিলেন। জয়পুরহাট থেকে ধামুরহাট-এর উদ্দেশ্যে পাথরবোঝাই একটি ট্রাক মঙ্গলবাড়ী ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে মর্মান্তিকভাবে নিহত হয় যুথী ও মরিয়ম। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
এদিকে পরিবার থেকে জানা গেছে, খুব ছোটবেলা থেকেই ২ বান্ধবীর মিল ছিল। যুথী ছোট বেলা থেকে মোটরসাইকেল চালাতো, আজ জিক্সার মডেলের একটি মোটরসাইকেল নিজে চালিয়ে মরিয়মকে কলেজে পৌঁছে দিতে জয়পুরহাট আসছিলো সে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

