বুধবার (২৬ জুন) সকাল ১০ টায় সেনাপ্রধানের দিকনির্দেশনায় রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসির সার্বাধিক সহযোগিতায় মগবান ইউনিয়নের বরাদম এলাকায় শিশু ও বয়োবৃদ্ধদের বিনামূল্য চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। মেডিকেলের টিম অফিসারগণ উপস্থিত থেকে উক্ত সেবা প্রদান করেন। এ সময় অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

