ঢাকাWednesday , 26 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় ট্রলারের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে অগ্নিদগ্ধ হয়ে ১জন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন। এদিন ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৬ জুন) বিকেলে ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে বুড়িগঙ্গা নদীর ফতুল্লায় অংশে ওই ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। অগ্নিকাণ্ডে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয়।
মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান বলেন, ৪ শ্রমিক ট্রলারে করে তেল নিয়ে বরিশাল মনপুরায় যাচ্ছিলো। পথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪ শ্রমিকের মধ্যে ১ জন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমাদের ১০টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ট্রলার থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুজন নিখোঁজের কথা বলা হলেও কেউ সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তারপরও আমরা সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল ছিল। ট্রলারে চার শ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি। হয়ত সেখানে থেকে এ ঘটনা ঘটে।