ঢাকাWednesday , 26 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

Link Copied!

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন সিংড়ায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে আক্কাস আলী (৬০) ও তার পুত্রবধূ লাকি বেগম (৩৫) একই গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট চৌগ্রামের মৎস্য চাষি হামিদুল ইসলাম তার বাড়ি থেকে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে অ্যালুমিনিয়ামের খোলা তার টেনে পুকুরে সংযোগ দেন। সকালে গৃহবধূ লাকি বেগম সেই রাস্তার গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সরিয়ে দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় লাকি বেগমের শ্বশুর আক্কাস আলী দেখতে পেয়ে পুত্রবধূকে বাঁচাতে বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে শ্বশুর ও পুত্রবধূ ২ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।