ঢাকাTuesday , 25 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Link Copied!

নাটোর জেলার নলডাঙ্গায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খলিলুর রহমান (৬০) ও মুক্তাদির আলম (৪৫) নামে ২ জন নিহত হয়েছেন। এসময় অটোরিকশার চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমান নওগাঁর বাসিন্দা ও নওগাঁ সোনালী ব্যাংকের (অবসরপ্রাপ্ত) শাখা ব্যবস্থাপক ছিলেন এবং মুক্তাদির আলম মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার দরিগিলা গ্রামের বাসিন্দা। তিনি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ব্যাটেলিয়ান-১৬ এ নায়েক পদে কর্মরত ছিলেন।
এছাড়া আহতরা হলেন, নিহত খলিলুর রহমানের স্ত্রী রিনা বেগম (৪৫)। তবে চালকসহ অপর ২ যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খলিলুর রহমান তার স্ত্রী রিনা বেগম এবং মুক্তাদির আলমসহ ৫ জন যাত্রী সিএনজি চালিত অটোরিকশায় করে নওগাঁ থেকে নাটোরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বিজিবি কর্মকর্তা মুক্তাদির আলমও মারা যান। নিহত খলিলুর রহমানের স্ত্রী রিনা বেগম বর্তমানে নাটোর হাসপাতালে ভর্তি রয়েছেন। অপর ২ জন বাহিরের ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ঘটনার সময় থেকে চালক ও হেলাপার পলাতক রয়েছেন। তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।