ঢাকাTuesday , 25 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত : আটক ৩

Link Copied!

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজাহার শেখ নিহত হয়েছেন।
গত সোমবার (২৪ জুন) রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকালে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত হন আজাহার।
নিহত আজহার শেখ (৬০) সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম।
নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সঙ্গে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিবাদ ছিল। বিরোধের জেরে সোমবার বিকালে হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের ওপর হামলা করে। এতে ভাই গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রামের চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’