ঢাকাSunday , 23 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে ২ যুবকের মৃত্যু

Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে রাসেল ও শাকিল নামে ২ যুবকের মৃত্যু হয়েছে।
হাটহাজারীর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (কৃষি ফার্ম) উত্তরে কর্মচারীদের আবাসিক এলাকায় রবিবার (২৩ জুন) এ ঘটনা ঘটে।
পরে তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে রাসেল হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা এবং শাকির সবজির দোকানের কর্মচারী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর উল্লাহ আশেক বলেন, মুমূর্ষু অবস্থায় ওই ২ যুবককে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠান।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবনে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।