ঢাকাSaturday , 22 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ

Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা থেক প্রাইভেটকারে মাদক ঢাকায় পাঁচারের খবর পায় পুলিশ। পরে নাগেশ্বরী পৌরসভার কলেজ মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিং শুরু করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে প্রাইভেটকারটি রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এই বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।